রিটার্ন ও রিফান্ড পলিসি
আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি
নষ্ট বা পচা আম পেলে কি করবেন?
আম একটি পচনশীল পণ্য। পরিবহনের সময় অতিরিক্ত গরমে সাধারণত ১০% পর্যন্ত আম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি আপনি এর থেকে বেশি আম নষ্ট বা খাওয়ার অযোগ্য অবস্থায় পান, তবে দ্রুত আমাদের জানাবেন। আমরা ক্ষতিগ্রস্ত আমের সমপরিমাণ টাকা আপনাকে রিফান্ড করব অথবা পরবর্তী অর্ডারে সমন্বয় করে দেব।
রিপোর্ট করার সময়সীমা
পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অভিযোগ জানাতে হবে। উল্লেখিত সময়ের পর যোগাযোগ করলে রিটার্ন বা রিফান্ড পলিসি কার্যকর হবে না।
প্রমাণ বা ছবি প্রয়োজন
অভিযোগ করার সময় নষ্ট আমের স্পষ্ট ছবি বা ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। কুরিয়ার থেকে রিসিভ করার সময় যদি প্যাকেজিং বেশি ভেজা বা ক্ষতিগ্রস্ত মনে হয়, তবে রিসিভ করার মুহূর্তেই একটি ছবি তুলে রাখা ভালো।
ভুল পণ্য বা ওজনে কম পেলে
ভুলবশত আপনি অন্য ক্যাটাগরির আম পেলে অথবা ওজনে বড় ধরণের পার্থক্য (৫০০ গ্রামের বেশি) থাকলে আমরা আমাদের নিজ খরচে সেটি দ্রুত রিপ্লেসমেন্ট অথবা টাকা ফেরত দেব।
রিফান্ড কত সময়ে পাবেন?
সঠিক প্রমাণের ভিত্তিতে আপনার অভিযোগ গৃহীত হলে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার বিকাশ বা নগদ নম্বরে টাকা রিফান্ড করা হবে।
রাজশাহীর আম বিতান
আপনার সন্তুষ্টিই আমাদের ব্যবসার প্রকৃত মুনাফা।